তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন

দেখা হয়েছে: 89

Bangla Lyrics

তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন
নাই-বা তোমার থাকল প্রয়োজন।।

যখন তোমার পেলেম দেখা, অন্ধকারে একা একা
ফিরতেছিলে বিজন গভীর বন।
ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে
নাই-বা তোমার থাকল প্রয়োজন।।

দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি
গায়ে তোমার ছড়ায় ধুলাবালি।

অপমানের পথের মাঝে তোমার বীণা নিত্য বাজে
আপন-সুরে-আপনি-নিমগন।

ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে
নাই-বা তোমার থাকল প্রয়োজন।।

দলে দলে আসে লোকে, রচে তোমার স্তব
নানা ভাষায় নানান কলরব।

ভিক্ষা লাগি তোমার দ্বারে আঘাত করে বারে বারে
কত-যে শাপ, কত-যে ক্রন্দন।

ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে,
নাই-বা তোমার থাকল প্রয়োজন।।

Transliteration in English

tomay kichu deb b’le chay je amar man
nai-ba tomar thakal prayojan।।
jakhan tomar pelem dekha, ondhkare eka eka
phirtechile bijan gabhir ban।
ichcha chil ekti bati jbalai tomar pathe
nai-ba tomar thakal prayojan।।
dekhechilem hater loke tomare dey gali
gaye tomar charay dhulabali।
opmaner pather majhe tomar bina nitj baje
apan-sure-apni-nimagan।
ichcha chil baranmala parai tomar gale
nai-ba tomar thakal prayojan।।
dale dale ase loke, rache tomar stab
nana bhashay nanan kalarab।
bhiksha lagi tomar dbare aghat kare bare bare
kat-je shap, kat-je krandan।
ichcha chil bina pane apnake dii paye,
nai-ba tomar thakal prayojan।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন” গানটি কে গেয়েছেন?
“তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন” গানটির শিল্পী: শ্রীরাধা বন্দোপাধ্যায়শ্রীরাধা বন্দোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন” গানের গীতিকার ও সুরকার কে?
“তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন” কোন বিভাগের গান?
“তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।