নিশা অবসানে কে দিল গোপনে আনি

দেখা হয়েছে: 25

Bangla Lyrics

নিশা অবসানে কে দিল গোপনে আনি
তোমার বিরহ-বেদনা-মানিকখানি।।

সে ব্যথার দান রাখিব পরানমাঝে
হারায় না যেন জটিল দিনের কাজে
বুকে যেন দোলে সকল ভাবনা হানি।।

চিরদুখ মম চিরসম্পদ হবে,
চরম পূজায় হবে সার্থক কবে।

স্বপনগহন নিবিড়তিমিরতলে
বিহ্বল রাতে সে যেন গোপনে জ্বলে
সেই তো নীরব তব আহ্বানবাণী।।

Transliteration in English

nisha obsane ke dil gopne ani
tomar birah-bedna-manikkhani।।
se bjathar dan rakhib paranmajhe
haray na jen jatil diner kaje
buke jen dole sakal bhabna hani।।
chirdukh mam chirasampad habe,
charam pujay habe sarthak kabe।
sbapanagahan nibirtimiratle
bihbal rate se jen gopne jbale
sei to nirab tab ahbanbani।।