কেন বঞ্চিত হব চরণে!

দেখা হয়েছে: 118

Bangla Lyrics

কেন বঞ্চিত হব চরণে!
আমি কত আশা করে বসে আছি, পাব জীবনে না হয় মরণে
আহা! তাই যদি নাহি হবে গো,-
পাতকী-তারণ-তরীতে তাপিত আতুরে তুলে না লবে গো,-
হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ?
তবে পারে বসে “পার করো” বলে পাপী কেন ডাকে দীন-শরণে?
আমি শুনেছি হে তৃষাহারি!
তুমি এনে দাও তারে প্রেম-অমৃত, তৃষিত যে চাহে বারি।।
তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই, তুমি আছ তার,
এ কি সব মিছে কথা? ভাবিতে যে ব্যথা বড়ো বাজে, প্রভু মরমে।।
[মিশ্র খাম্বাজ, জলদ একতালা]

Transliteration in English

ken banchit hab charne!
ami kat asha kare base achi, pab jibne na hay marne
aha! tai jadi nahi habe go,-
patki-taran-tarite tapit ature tule na labe go,-
haye pather dhulay ondh, ese dekhib ki kheya bandh?
tabe pare base “par karo” bale papi ken dake din-sharne?
ami shunechi he trishahari!
tumi ene dao tare prem-omrit, trishit je chahe bari।।
tumi apna haite hao apnar, jar keh nai, tumi ach tar,
e ki sab miche katha? bhabite je bjatha baro baje, prabhu marme।।
[mishr khambaj, jalad ektala]

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কেন বঞ্চিত হব চরণে!” গানটি কে গেয়েছেন?
“কেন বঞ্চিত হব চরণে!” গানটির শিল্পী: যূথিকা রায়যূথিকা রায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কেন বঞ্চিত হব চরণে!” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রজনীকান্ত সেন
“কেন বঞ্চিত হব চরণে!” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কেন বঞ্চিত হব চরণে!” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।