উতল-ধারা বাদল ঝরে। সকল বেলা একা ঘরে

দেখা হয়েছে: 57

Bangla Lyrics

উতল-ধারা বাদল ঝরে। সকল বেলা একা ঘরে॥

সজল হাওয়া বহে বেগে, পাগল নদী ওঠে জেগে,

আকাশ ঘেরে কাজল মেঘে, তমালবনে আঁধার করে॥

ওগো বঁধু দিনের শেষে এলে তুমি কেমন বেশে–

আঁচল দিয়ে শুকাব জল, মুছাব পা আকুল কেশে।

নিবিড় হবে তিমির-রাতি, জ্বেলে দেব প্রেমের বাতি,

পরানখানি দেব পাতি– চরণ রেখো তাহার ‘পরে॥

ভুলে গিয়ে জীবন মরণ লব তোমায় ক’রে বরণ–

করিব জয় শরম-ত্রাসে, দাঁড়াব আজ তোমার পাশে–

বাঁধন বাধা যাবে জ্ব’লে সুখ দুঃখ দেব দ’লে,

ঝড়ের রাতে তোমার সাথে বাহির হব অভয়ভরে॥

উতল-ধারা বাদল ঝরে, দুয়ার খুলে এলে ঘরে।

চোখে আমার ঝলক লাগে, সকল মনে পুলক জাগে,

চাহিতে চাই মুখের বাগে– নয়ন মেলে কাঁপি ডরে॥

Transliteration in English

utal-dhara badal jhare।   sakal bela eka ghare॥
sajal haoa bahe bege,   pagal nadi othe jege,
akash ghere kajal meghe,   tamalabne adhar kare॥
ogo badhu diner sheshe   ele tumi keman beshe–
achal diye shukab jal,   muchab pa akul keshe।
nibir habe timir-rati,   jbele deb premer bati,
parankhani deb pati– charan rekho tahar ‘pare॥
bhule giye jiban maran   lab tomay k’re baran–
karib jay sharam-trase,   darab aj tomar pashe–
badhan badha jabe jb’le   sukh duhkh deb d’le,
jharer rate tomar sathe   bahir hab obhayabhre॥
utal-dhara badal jhare,   duyar khule ele ghare।
chokhe amar jhalak lage,   sakal mane pulak jage,
chahite chai mukher bage– nayan mele kapi dare॥