যিনি সকল কাজের কাজী

দেখা হয়েছে: 14

Bangla Lyrics

যিনি সকল কাজের কাজী মোরা তাঁরই কাজের সঙ্গী।

যাঁর নানা রঙের রঙ্গ মোরা তাঁরই রসের রঙ্গী।।

তাঁর বিপুল ছন্দে ছন্দে

মোরা যাই চলে আনন্দে

তিনি যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গি।।

এই জন্ম-মরণ-খেলায়

মোরা মিলি তাঁরি মেলায়,

এই দুঃখসুখের জীবন মোদের তাঁরই খেলার অঙ্গী।

ওরে ডাকেন তিনি যবে

তাঁর জলদ-মন্দ্র রবে

ছুটি পথের কাঁটা পায়ে দ’লে সাগর গিরি লঙ্ঘি।।

Transliteration in English

jini sakal kajer kaji mora tarai kajer sanggi।
jar nana ranger rangg mora tarai raser ranggi।।
tar bipul chande chande
mora jai chale annde
tini jemni bajan bheri moder temni nacher bhanggi।।
ei janm-maran-khelay
mora mili tari melay,
ei duhkhsukher jiban moder tarai khelar onggi।
ore daken tini jabe
tar jalad-mandr rabe
chuti pather kata paye d’le sagar giri langghi।।